শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি সম্পত্তি হস্তান্তর সংশোধনী বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার রাজধানীর ফুটপাতে মিলল দুই লাশ জাতীয় জাদুঘরে শুরু ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৪ ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত চারটি ওয়ার্ডকে করোনার প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে ‘রেডজোন’ ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে ৬ জুন পর্যন্ত ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে কঠোরভাবে লকডাউন শুরু হয়েছে।

বুধবার (২ জুন) উখিয়ার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হঠাৎ করে উখিয়া ক্যাম্প ও নিকটবর্তী এলাকায় করোনার প্রাদুর্ভাব বেড়েছে। এ কারণে ২৩ মে থেকে উপজেলার জনবহুল এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এরপরও থামছে না করোনার ঊর্ধ্বমুখী। এ কারণে সাম্প্রতিক সময়ে করোনার বেশি প্রাদুর্ভাব দেখা যাওয়া ক্যাম্প এলাকার চারটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা দেয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘লকডাউন ও কঠোর নিয়ন্ত্রণ চলাকালে কোভিড-১৯ বিষয়ক সরকারের সব বিধি নিষেধ, স্বাস্থ্য বিধি সব পর্যায়ে মানতে বাধ্য করা হবে। পুরো উপজেলায় এ নিয়ন্ত্রণ আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।’

তিনি বলেন, ‘এ সময় উখিয়া উপজেলায় কোনো মানুষ বাইরে থেকে এসে প্রবেশ করতে পারবে না। আবার উখিয়া উপজেলা থেকে কোনো বাইরে যেতে পারবে না। সীমান্ত ও উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনী রাতদিন বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করবে।’

কক্সবাজার-টেকনাফ সড়কে সরাসরি কোন বাস চলাচল করতে পারবেনা জানিয়ে ইউএনও বলেন, ‘ওষুধ ও অত্যাবশ্যকীয় দোকান ব্যাতীত কোনো দোকান খোলা রাখা যাবে না। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে লকডাউন ও কঠোর নিয়ন্ত্রণ চলাকালে জরুরি বিষয় ছাড়া সবকিছুর যাতায়াতও বন্ধ থাকবে।’

রাজাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘ক্রমাগত করোনা পজিটিভ বাড়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড়কে রেড জোন হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ওয়ার্ডগুলো রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত বা কাছাকাছি এলাকা। করোনা সংক্রমণ রোধে সবধরনের কঠোরতা পালন করা হচ্ছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ