শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি সম্পত্তি হস্তান্তর সংশোধনী বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার রাজধানীর ফুটপাতে মিলল দুই লাশ জাতীয় জাদুঘরে শুরু ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’

হঠাৎ ছোঁ মেরে হাত থেকে মোবাইল নিয়ে গেল: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রোকেয়া সরণি এলাকায় গাড়ির সিগন্যাল থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এ বিষয়ে গনমাধ্যমকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি গাড়িতে বসে কথা বলছিলাম। সিগনালে গাড়ি থামার কিছুক্ষণ পরই হঠাৎ ছোঁ মেরে হাত থেকে মোবাইল নিয়ে গেল। কোন দিকে ছিনতাইকারী হারিয়ে গেল তা আর বোঝা গেল না। গানম্যান ছাড়া এ সময় মন্ত্রীর গাড়িতে অন্য কোনো সহযাত্রী ছিলেন না।

গত রোববার রোকেয়া সরণির সংসদের উত্তর গেট বরাবর সড়কে এ ঘটনা ঘটে। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, আমি সাধারণত আগে-পিছে পুলিশের নিরাপত্তা বহর নিয়ে চলি না। এমনিতেই চলে যায়। তবে ছিনতাই হওয়া মোবাইলটা আমার অনেক আবেগের। বিদেশে থাকা ছেলে অনেক দাম দিয়ে মোবাইলটি কিনে দিয়েছিল।

অ্যাপেল ব্র্যান্ডের মোবাইল ফোনটির দাম এক লাখ টাকার মতো। অবস্থান শনাক্ত করার পদ্বতি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই ) সুবিধা ছিল ফোনে। ছিনতাইয়ের ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ