শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি সম্পত্তি হস্তান্তর সংশোধনী বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার রাজধানীর ফুটপাতে মিলল দুই লাশ জাতীয় জাদুঘরে শুরু ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’

সিরাজগঞ্জে নামাজ শেষে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশ উপজলায় মাগরিবের নামাজ শেষে সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) রাত ১১টার দিকে আসানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মালেকা বেগম (৭০) উপজেলার আসানবাড়ি গ্রামের মৃত রহিজ উদ্দিন খলিফার স্ত্রী।

নিহতের ছেলে আব্দুল মালেক জানান, সোমবার (৩১ মে) সন্ধ্যায় বৃদ্ধা মালেকা বেগম মাগরিবের নামাজ পড়ে বারান্দায় বসেছিলেন। এ সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। এর পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, এ ঘটনার বিষয়টি আমাদের কেউ অবগত করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ