শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি সম্পত্তি হস্তান্তর সংশোধনী বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার

বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- সদয় কৃষ্ণ দাস (২৮) ও মো. তানভীর মাহমুদ ওরফে দৌলত (৩৫)।

সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। রবিবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি ওয়ারলেস সেট, ১টি ওয়ারলেস এর চার্জার, ৩টি মোবাইল ফোন, ১টি খেলনা পিস্তল ও ২টি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু আশরাফ সিদ্দিকী জানান, কতিপয় লোক প্রতারণার উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের ব্যবহৃত বিভিন্ন প্রতীকসহ উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর বাসার সামনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তারা পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ছদ্মবেশ ধারণ করে চাকরি দেওয়া, মামলা থেকে বাঁচানো, কাজ পাইয়ে দেওয়ার কথাসহ বিভিন্ন ভাবে প্রতারণা করে আসছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ