শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি সম্পত্তি হস্তান্তর সংশোধনী বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার

বরিশালে স্বস্তির বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, দুর্ভোগে নগরবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালে স্বস্তির বৃষ্টিতে সড়কে হাঁটুপানি জমে যাওয়ায় নগরবাসী দুর্ভোগে পড়েছেন। খানাখন্দে পানি জমে পথচারী ও যান চালকদের ভোগান্তি বেড়েছে। সোমবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

জানা যায়, নগরীর বটতলা সড়ক, বগুড়া রোড, সদর রোড, প্যারারা রোড, কাকলীর মোড়, ভাটিখানা, নিউ সার্কুলার রোড, লুৎফুর রহমান সড়কে পানি জমেছে। এছাড়াও নগরীর কাউনিয়া হাউজিং এলাকার থানার গলিসহ বর্ধিত এলাকার বেশকিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দেখা গেছে হাঁটুপানি।

কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা আবদুর রব জানান, অল্প বৃষ্টিতেই এই এলাকার অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে জরুরি কাজে বাইরে বের হলেও ভোগান্তিতে পড়তে হয়। তাই দ্রুত এ সমস্যা থেকে রেহাই চান তিনি।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম নাসির উদ্দিন জানান, বরিশালে সোমবার ৬৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ও সর্বনিম্ন ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে শতকরা ১০০ ভাগ আদ্রতা ছিল বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ