শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি সম্পত্তি হস্তান্তর সংশোধনী বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার রাজধানীর ফুটপাতে মিলল দুই লাশ জাতীয় জাদুঘরে শুরু ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’

নিজ দেশের পতাকা ওড়ানোয় ফিলিস্তিনি কিশোরকে গাড়িচাপা দিল ইসরায়েলি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী জেরুসালেমে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক মুসলিম কিশোরকে গাড়িচাপা দিয়েছে ইসরায়েলের পুলিশ। রোববার সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় শিশুর ওপর ওই বর্বর হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

জাওয়াদ আব্বাসি (১৫) নামে ওই ফিলিস্তিনি কিশোর তার বাইসাইকেলে নিজ দেশের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। খবর আরব নিউজের।

রাস আলমন্ড নামে এলাকায় আসার পর দখলদার ইসরায়েলি পুলিশ ওই ফিলিস্তিনি কিশোরকে গাড়ি নিয়ে ধাওয়া করে।

একপর্যায়ে ইসরায়েলি পুলিশ তার ওপর গাড়ি তুলে দেয়। এতে সাইকেল থেকে পড়ে গেলে তার পায়ের ওপর তুলে দেওয়া হয় গাড়ি।

পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।  ইসরায়েলি পুলিশের এ বর্বরোচিত হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে ইসরাইল পুলিশকে বলতে শোনা যায়, ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় তাকে গাড়িচাপা দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ