বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

করোনা সংকট বিবেচনা করে শিক্ষা ও স্বাস্থ্য বান্ধব বাজেট ঘোষণা করুন: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার প্রাদুর্ভাবে বিশ্ব আজ মহাসংকট অতিক্রম করছে। কোভিড-১৯ সৃষ্ট প্রকটে জনমানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়েছে। স্বাস্থ্য খাতের যা ইচ্ছা তা অবস্থা সৃষ্টি হয়েছে।

বেকারত্বের সংখ্যা বাড়ছে। সামাজিক অবক্ষয় দৃশ্যত হচ্ছে। তাই এবারের বাজেটে করোনায় সৃষ্ট সংকট বিবেচনায় নিয়ে ঘোষণা করতে হবে বিশেষ বাজেট। বাজেটে অগ্রাধিকারের ভিত্তিতে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার ও জলবায়ু খাতে বরাদ্দ বাড়াতে হবে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম-এর সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় উপর্যুক্ত দাবী করেন।

সভাপতির বক্তব্যে নূরুল করীম আকরাম বলেন, আমরা জনতুষ্ট, উচ্চভিলাসী ও সংখ্যা আধিক্য বাজেট চাই না। আমরা চাই বাস্তববাদী বাজেট। দেশের টেকসই উন্নয়নে আয় বৈষম্য রোধ করে গ্রামীন অর্থনীতি ও সমতাভিত্তিক উন্নয়ন নজরে নিয়ে এবারের বাজেট ঘোষণা করতে হবে। দেশের অর্থ ব্যবস্থা থেকে দুর্নীতি রোধ করে সুখী, সমৃদ্ধশীল ও জনকল্যাণ মূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ইশা ছাত্র আন্দোলন এর তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গনী, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, দাওয়াহ ও অফিস সম্পাদক এইচ এম সাখাওয়াত উল্লাহ, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক নূরুল বশর আজিজী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এ হাসিব গোলদার প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ মাহবুব হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুনতাছির আহমাদ, কার্যনিবার্হী সদস্য মুহাম্মাদ শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ