শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

করোনার ভারতীয় ধরনের নতুন নামকরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ভারত থেকে ছড়িয়েছে করোনার একটি বিশেষ ধরন। এত দিন এটি করোনার ভারতীয় ধরন নামে পরিচিত ছিল। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই ধরনের নতুন নামকরণ করেছে। এখন থেকে এটাকে ‘ডেলটা ভ্যারিয়েন্ট’ বলা হবে।

সোমবার (৩১ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনার ভারতীয় ধরনের নতুন নামকরণের বিষয়ে ডব্লিউএইচওর কোভিড–১৯–বিষয়ক কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কেরখোভ বলেছেন, করোনার শনাক্ত হওয়া ধরনের নাম নিয়ে কোনো দেশকে কলঙ্কিত করা উচিত নয়। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ধরনটির নাম এখন থেকে হবে ‘ডেলটা’। তবে এর ফলে ধরনটির বৈজ্ঞানিক নামে (বি.১.৬১৭) কোনো পরিবর্তন আসবে না। বিজ্ঞানবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণায় এটির বৈজ্ঞানিক নামটি ব্যবহৃত হবে।

গত বছরের অক্টোবরে ভারতে প্রথম করোনার এই ধরন শনাক্ত হয়। করোনার এ ধরন অতি সংক্রামক। দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত এ ধরনের কারণে ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি।

ভারতের সীমানা ছাড়িয়ে এশিয়া, ইউরোপসহ বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক এই ধরন। ভারতসহ বিশ্বজুড়ে দ্রুত সংক্রমণ বিস্তারের জেরে মে মাসের শুরুর দিকে করোনার ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে বর্ণনা করে ডব্লিউএইচও।

এ ছাড়া যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে ছড়ানো করোনার ধরনকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ