শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি

মাসিক ৫ হাজার টাকা ও রেশন দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানসম্মত রেশন ও ৫ হাজার টাকা করে মাসোহারার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আজ সোমবার জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধিরা সেখানে তাদের সামনে এ বিক্ষোভ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম। তিনি জানান, ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে এদিন বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভাসানচরে যান জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। এই প্রথম ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে যায় জাতিসংঘের প্রতিনিধি।

ইউএনএইচসিআরের কোনো প্রতিনিধি দল ভাসানচরে পৌঁছলে তাদের সামনে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে বিক্ষোভ করেন রোহিঙ্গারা। এ সময় তারা প্রতি মাসে ৫ হাজার টাকা দাবি করেন। এ ছাড়া মানসম্মত রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার দাবিও জানান তারা।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বিক্ষোভ মিছিলে প্রতি মাসে নগদ ৫ হাজার টাকা করে দাবি করেন রোহিঙ্গারা। পাশাপাশি মানসম্মত রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার দাবিও জানান তারা। এসব দাবি তুলে তারা ভাসানচরে থাকতে অনীহাও প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ