শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনার টিকা আসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনার টিকা আজ সোমবার রাতে বাংলাদেশে পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক গতকাল গণমাধ্যমকে জানান, সোমবার রাত ১১টা ২০ মিনিটে ফাইজার-বায়োএনটেকের টিকা দেশে আসবে। টিকা বিতরণের আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স থেকে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকায় আসছে।

ফাইজারের এই টিকা গতকাল রোববারই দেশে পৌঁছানোর কথা ছিলো। কিন্তু ফ্লাইট সিডিউল না পাওয়ায় টিকা আসতে দেরি হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফাইজারের টিকা আসার পর বিতরণ সংক্রান্ত কমিটি ঠিক করবেন কখন কাকে এই টিকা দেওয়া হবে।

গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এখন এই টিকা প্রয়োগ করা হচ্ছে। গত বছরের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড বা সিনোফার্মের টিকার মতোই ফাইজারের টিকাও দুই ডোজ করে নিতে হবে। প্রথম ডোজ দেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ১২ বছর বা তার বেশি বয়সিদের ওপর ফাইজারের টিকা প্রয়োগ করা যাবে। এই টিকা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর বলে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ