শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি সম্পত্তি হস্তান্তর সংশোধনী বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার

‘চীনের টিকায় অগ্রাধিকার পাবেন বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল শিক্ষার্থীরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে করোনা ভাইরাসের যে দেড় কোটি টিকা আসবে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল শিক্ষার্থীদের দেয়া হবে। একেক দফায় ৫০ লাখ করে তিন দফায় এই টিকা দেশে আসবে।

সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেও সীমান্তবর্তী সাত জেলায় লকডাউন না করা প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই জেলাগুলোতে আম, লিচুসহ মৌসুমি ফল উৎপাদন হয়েছে। এসব ফল ওইসব অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। চাষিরা যাতে সেগুলো বাজারজাত করতে পারেন, এই মানবিক চিন্তা থেকেই সেখানে লকডাউন করা হয়নি।

রাশিয়ার টিকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রাশিয়া থেকেও আমরা টিকা পাবো। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ