বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ঘুর্ণিঝড় ইয়াসে বাগেরহাটের এক উপজেলাতেই ক্ষতি প্রায় ৭ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, পুকুর, চিংড়ি ঘের, নলকুপ, হাসপাতাল, রাস্তাঘাট,  হাস-মুরগীর খামার ও স্বাস্থ্যসম্মত টয়লেট ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, ঘুর্ণিঝড় ইয়াসে মোট ১০ ইউনিয়নের প্রায় ৬ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ৩ শত ৪ টাকার ক্ষতি হয়েছে। রামপালের অধিকংশ মানুষই মৎস্য চাষে নির্ভরশীল হওয়ায় মৎস্য ঘেরের সবচেয়ে ক্ষতির পরিমাণ বেশি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, উপজেলার মোট ১০ ইউনিয়নে ২৭ হাজার ৮০১ মৎস্য ঘের ইয়াসের জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। ১৪৪৪ দশমিক ৮৭ হেক্টর আয়তনের মৎস্য ঘেরগুলোর ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি ২৪ লাখ ৩৩ হাজার টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, চার হাজার ৮৪৫ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর দুটি, আংশিক ক্ষতি ৩৩টি, মৃত হাঁস আটটি, মুরগী ৩৩টি, আংশিক ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ২টি, গভীর নলকূপ আংশিক ১৫টি, অগভীর নলকূপ আংশিক ৮টি, মানসম্মত পায়খানা আংশিক ক্ষতিগ্রস্ত ১৫০০ এবং আংশিক একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াসে জলোচ্ছ্বাস বৃদ্ধি পাওয়ায় প্রবল বাতাসে উপজেলার চার ইউনিয়নে চার রাস্তার দুপাশ ভেঙে আংশিক ক্ষতি হয়েছে। বাঁশতলী ইউনিয়নের গিলাতলা শিকি রোডটির ৬ কিলোমিটার রাস্তাটি ২ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে। হুড়কা ইউনিয়নের নলবুনিয়া থেকে বাবুরবাড়ি পর্যন্ত ২২৫০ মিটার রাস্তাটির ১২ শ মিটার আংশিক ক্ষতি, ভাগা থেকে কাপাশডাঙ্গার ১৩ কিলোমিটার রাস্তাটির ২ কিলোমিটার আংশিক ক্ষতি এবং বাইনতলার সকুরহাট থেকে আলীপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটির ১ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ