বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

গাজীপুরে ভ্যাট গোয়েন্দার অভিযান, বিপুল পরিমাণ সিগারেট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরে ভার্গো নামে এক সিগারেট ফ্যাক্টরিতে ভ্যাট গোয়েন্দারা অভিযান চালিয়েছে। এসময় অবৈধ ব্যান্ডরোলসহ বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে ভ্যাট গোয়েন্দার সদস্যরা।

গাজীপুর সদর কাউলতিয়ায় এসব জব্দ হয়। গেলো রবিবার (২৯ মে) রাত্রে এই অভিযান চালানো হয়। (৩১ মে) সোমবার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন এ তথ্য। তিনি জানায়, এই সিগারেটের ফ্যাক্টরিতে বহুদিন ধরে কোটি কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়ে যাচ্ছে।

পরে ভ্যাট আইন অনুযায়ী লো ব্রান্ডের সিগারেটের উপর বিক্রয় মূল্যের উপর ৭৩% ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রযোজ্য। ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ওই ফেক্ট রিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রাথমিকভাবে হিসাবনিকাশে অবৈধ সিগারেট পাওয়া যায় ১ লাখ ৯৯ হাজার শলাকা।

এরপর ভার্গো সিগারেট ফ্যাক্টরির তিনটি ব্যাংক অ্যাকাউন্ট হিসাব তলব করা হয়েছে। এই তিনটি ব্যাংক হলো ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। বিস্তারিত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ