বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

গাজায় করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিরতির পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রবিবার জানিয়েছে, করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের কবলে পড়তে যাচ্ছে গাজা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, 'যখন যুদ্ধ তীব্র রূপ নিয়েছে, তখন গাজাবাসী করোনার ঝুঁকির কথা পুরোপুরি ভুলে গিয়েছিল। সংঘাতের আগে মহামারি মোকাবিলায় জোর দেওয়া হয়েছিল, এখন আবার সেই পদক্ষেপ নেওয়া হবে।'

তিনি বলেন, লড়াইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি ও সুরক্ষা পদক্ষেপ মেনে চলতে পারেনি গাজাবাসী। যুদ্ধের আগে মহামারি কমে গিয়েছিল। কিন্তু এখন করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের নিরাপত্তা ও সংক্রমণ নিয়ন্ত্রণ ইউনিট পরিচালক রামি আল-আবাদলাও এমন শঙ্কা করছেন। তিনি বলেন, 'হাজার হাজার ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়ে ভিড়ে ঠাসা বিভিন্ন স্থাপনায় গাদাগাদি করে থাকছেন।'

জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) পরিচালিত বিভিন্ন বাড়ি ও স্কুলে এক লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

নতুন করে কঠোর লকডাউন জারি করা কঠিন হবে বলেও মন্তব্য করেন রামি। তিনি আরও বলেন, কঠিন সময় ও বিপদের মধ্যে লোকজন খুব একটা বিধিনিষেধ অনুসরণ করতে চাইবে না।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ