শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিন: নজরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিধিনিষেধ প্রত্যাহার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (৩১ মে) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস তার সফল কর্মময় জীবন-ভিত্তিক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মাতা, গণতন্ত্রকামী মানুষের মাতৃসম নেত্রী খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ হয়ে আছেন এবং তিনি অসুস্থ। আমরা তার কারামুক্তি দাবি করছি।’

তিনি বলেন, আমরা দাবি করি, দেশের অন্যসব মানুষের মতো এবং বহু বহু রাজনৈতিক নেতাদের মতো তিনিও যেন চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। তার ওপরে অন্যায়ভাবে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটা যেন প্রত্যাহার করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, দেশের মানুষ যে দুর্দশাগ্রস্ত অবস্থায় জীবন-যাপন করছি, করোনায় অসহায় হয়ে পড়েছি আমরা, এর অবসান চাই। আমরা মনে করি চলমান সংকট নিরসনের সমাধান একটাই- জবাবদিহিতামূলক এবং জনগণের নিকট দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।

‘এটা শুধু সম্ভব একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা সেই দাবি জানাচ্ছি’ যোগ করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, দেশে যখন গণতন্ত্র অনুপস্থিত এবং আমাদের দলের অসংখ্য নেতাকর্মী নানাভাবে নির্যাতিত নিপীড়িত, সেই সময়েও নানা কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের নেতার (জিয়ার) শাহাদতবার্ষিকী পালন করছি।

তিনি বলেন, জাসাস অনেক বড় পরিসরে এই অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তাদের সুযোগ দেওয়া হয়নি। তাই এই ছোট পরিসরে তারা এটি আয়োজন করছে। আমি আশা করি, এখানে যে অল্প কয়েকটি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে, তার মাধ্যমে আপনারা শহীদ জিয়ার কর্মময় জীবন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ