শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি

কাল থেকে কক্সবাজারে ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ প্রায় দুই মাস পর আগামী ১ জুন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করানাকালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

সোমবার (৩১ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মুহা. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও দুপুর সাড়ে ৩টায় কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট উড্ডয়ন করবে। ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য মোট ৪২৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে কক্সবাজার ছাড়াও অভ্যন্তরীণ গন্তব্য চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, যশোরে ৬টি, সৈয়দপুরে ৭টি, সিলেটে ৩টি, রাজশাহী ও বরিশালে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৮টি বিজনেস ক্লাসসহ ১৬৪ আসনে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ