শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

করোনায় ভারতে দুই মাসে এতিম হলো ৫৭৭ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে করোনাভাইরাসে গত দুই মাসে বাবা-মা দুজনকেই হারিয়ে এতিম হয়েছে ৫৭৭ জন শিশু। ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক টুইট বার্তায় স্মৃতি ইরানি বলেন, ‘করোনাভাইরাসে এ বছরের ১ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত অন্তত ৫৭৭ জন শিশুর বাবা-মা দুজনই মারা গেছেন।’ তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যাটি সম্ভবত কিছুটা কমিয়ে দেখানো হয়েছে।

গত এপ্রিলে পাঁচ বছর বয়সী প্রীতম ও তার ১০ মাস বয়সী ভাই আয়ুশ করোনাভাইরাসে তাদের বাবাকে হারায়। এর কিছুদিন পর দিল্লির আরেকটি হাসপাতালে তাদের মা মারা যায়।

প্রীতমের এক আত্মীয় বলেন, ‘প্রতিদিনই সে জিজ্ঞেস করে আমার বাবা-মা কোথায়। আমরা বলি তারা কাজে গেছেন। সে আবার জিজ্ঞেস করে, এখনও আসে না কেন? দিন যতই যাচ্ছে তার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।’

প্রীতমের আত্মীয়রা জানান, এতিম শিশুদের নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থার (এনজিও) কাছে তাদের দুজনকে দিয়ে দিতে তারা যোগাযোগ করেছেন। এনজিওটি জানিয়েছে, প্রীতম ও তার ভাইকে কেউ দত্তক নেবে বলে তারা আশা করছে।

সোনিয়া (১২) ও তার ভাই অমিত (৭) করোনায় তাদের বাবা-মা দুজনকেই হারিয়েছে। দাদি তাদের দেখাশোনা করছেন। শিশু দুটির ভবিষ্যৎ নিয়ে তাদের দাদি উদ্বেগ প্রকাশ করলেও তাদেরকে কারও কাছে দত্তক দিতে তিনি নারাজ। তিনি বলেন, ‘আমার পর কে এই শিশুদের দেখবে? এই শিশুরা আমার ছেলে এবং বউমার উত্তরাধিকারী। অনেকেই তাদের দত্তক নিতে আসছে। কিন্তু কী করে আমি তাদের দিয়ে দেই?’

ভারত সরকার এক সপ্তাহ আগে এই এতিম শিশুদের জন্য জনপ্রতি ১৩ হাজার ৯৭০ ডলারের ফান্ড ঘোষণা করেছে। তবে, এই অর্থ তাদের ১৮ থেকে ২৩ বছর বয়স পর্যন্ত দেওয়া হবে উপবৃত্তি আকারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ