শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি

আড়াই মাসের মধ্যে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ দেখল বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আড়াই মাসের মধ্যে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ দেখল বিশ্ব। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৯৮ হাজার ৮১১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যা ২ মাস ১৫ দিনের মধ্যে সবচেয়ে কম। এই সময়ে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ।

করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এতথ্য জানিয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৫৬ হাজার ৬০২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১০ লাখ ২৪ হাজার ৩৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৩১ লাখ ১৪ হাজার ৭৪৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৫৪৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৯৫৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজার ১২৭ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৫ লাখ ১৫ হাজার ১২০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ