শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল

হাইকোর্টের সামনে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাইকোর্টের সামনে অ্যাপভিত্তিক উবারচালিত একটি প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর।

এ ঘটনায় গাড়ি ও গাড়ির ড্রাইভার আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িটির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘৫০ থেকে ৬০ বছরের এক নারীকে ৩টার দিকে মেডিক্যালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত নারীর এখনও পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। যতটুকু জানতে পেরেছি এই নারী ভিক্ষুক।’

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, উবার যাত্রী ও ড্রাইভার এই নারীকে ঢাকা মেডিক্যালে নিয়ে এসেছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমাদের পুলিশ ঢাকা মেডিক্যালে আছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয় নাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ