শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি সম্পত্তি হস্তান্তর সংশোধনী বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার

ভয়ঙ্কর মাদক এলএসডিসহ রাজধানীতে আরো ৫ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক অ্যাসিড ডাইথ্যালামাইডসহ (এলএসডি) আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রবিবার খিলগাঁও ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগ এ তথ্য জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝির বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খিলগাঁও থানা পুলিশ এলএসডিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করে এলএসডির উত্স্য এবং কারবারের ব্যাপারে তথ্য জানার চেষ্টা চলছে। আমাদের নজরদারি অব্যাহত আছে।’

এদিকে, শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। গত বুধবার গ্রেপ্তারের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব রূপল ও আসহাব ওয়াদুদ তুর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিন আশরাফকে বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিলো গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত কর্মকর্তা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে গত বুধবার দেশে প্রথমবার এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছিল পুলিশ। এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ