বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময়

ভাসানচরে যাচ্ছেন জাতিসংঘ সদর দফতরের কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের গত বছরের শেষ দিকে ভাসানচরে স্থানান্তর শুরু হলে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘ। এর ছয় মাসের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ জাতিসংঘের একটি টেকনিক্যাল টিম ভাসানচর পরিদর্শন করেন।

এবার  প্রথমবারের মতো জাতিসংঘ সদর দফতরের দুই জন জ্যেষ্ঠ কর্মকর্তা সরেজমিন ভাসানচর পরিদর্শন করবেন এবং তাদের মতামত জানাবেন।

রবিবার (৩০ মে) এই  দুই কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন গিলিয়ান ট্রিগস ও অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ফর অপারেশনস রাউফ মাজুও ঢাকায় এসে পৌঁছেছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জাতিসংঘ থেকে তারাই ভাসানচরে যেতে চেয়েছেন এবং আমরা সেটি স্বাগত জানিয়েছি। তাদের সফরের জন্য আমরা সহায়তা দেবো।

এর আগে ভাসানচরে জাতিসংঘের টেকনিক্যাল টিমের পরিদর্শন সম্পর্কে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, প্রয়োজনীয় সুবিধাদিসহ বিভিন্ন ইস্যু নিয়ে তাদের কিছু পর্যবেক্ষণ আছে। ওই বিষয়গুলোর উন্নয়নে আমরা নীতিগতভাবে সম্মত।

দুই কর্মকর্তার সফর প্রসঙ্গে তিনি বলেন, ভাসানচর পরিদর্শন শেষে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও তারা বৈঠক করবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ