বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময়

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শাজাহানপুরের সাবরুল বাজারে প্রকাশ্যে শিহাব উদ্দিন বাবু (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৮টার দিকে তাকে হত্যা করা হয়।

নিহত বাবু শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাবরুল বাজার এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি সাবরুল বাজারের শহিদুল মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী।

বাজারের ব্যবসায়ীরা জানান, শিহাব উদ্দিন বাবু সাবরুল বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার উদ্যোগ নেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। বাজারে লোকজন কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সাবরুল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করা যায়নি। হাটের ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ