শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি

দেশে ভয়ঙ্কর মাদক এলএসডি বেচাকেনায় সক্রিয় আরও ১৫টি গ্রুপ: পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুরহস্য উদ্ঘাটনে নেমে রাজধানী ঢাকায় ভয়ংকর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা এলএসডি'র সন্ধান পাওয়া যায়। বুধবার এলএসডির দুইশ' বল্টসহ একটি চক্রের তিনজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর এলএসডি বেচাকেনায় জড়িত আরও একাধিক চক্রের তথ্য বেরিয়ে আসছে। দেশে এলএসডি বেচাকেনায় ১৫টি গ্রুপ সক্রিয় আছে বলে জানিয়েছে পুলিশ।

রোববারও এলএসডি কারবার ও সেবনে জড়িত পৃথক একটি চক্র ধরা পড়েছে। খিলগাঁও থানা পুলিশ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সাইফুল ইসলাম সাইফ (২০), নাজমুস সাকিব (২০), এসএম মনওয়ার আকিব (২০), বিএম সিরাজুস সালেকীন (২৪) ও নাজমুল ইসলাম (২৪)। তাদের কাছ থেকে দুই হাজার মাইক্রোগ্রাম এলএসডি, আইস ও গাজা জব্দ করা হয়েছে। তারা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর আগে বুধবার গ্রেপ্তার হওয়া তিনজনকে রোববার ডিবির রমনা বিভাগ পাঁচদিনের রিমান্ডে নিয়েছে।

পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার আ. আহাদ পল্টন থানায় সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে- দেশে এলএসডি বেচাকেনায় ১৫টি গ্রুপ সক্রিয় আছে। শনিবার রাত থেকে রামপুরা, শাহজাহানপুর, ভাটারা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপকমিশনার আ. আহাদ বলেন, এক বছর ধরে অনলাইনে এলএসডি বেচাকেনা করছে তারা। কুরিয়ার ও লাগেজের মাধ্যমে বিদেশ থেকে এলএসডি দেশে নিয়ে আসা হয়। অনলাইনে গ্রাহক সংগ্রহ করে এলএসডি ব্যবসায়ীরা। সেবনকারীদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।

এই তরুণরা কীভাবে জড়িয়ে পড়ল- জানতে চাইলে তিনি বলেন, অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট হয়ে তারা এলএসডি সেবন শুরু করে। তারা মূলত বিদেশ থেকে এলএসডি সংগ্রহ করে থাকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ