শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি

দেশে করোনার ৪ ধরন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের চারটি ধরন (ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক তাহমিনা শিরীন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে যুক্তরাজ্যের ধরন (ইউকে ভেরিয়েন্ট), ৮৫ জনের শরীরে দক্ষিণ আফ্রিকান ধরন, ৫ জনের নাইজেরিয়ান ধরন এবং ২৩ জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।

তাহমিনা শিরীন বলেন, এখন পর্যন্ত ২৬৩টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। এর মধ্যে ২৩টি ভারতীয় ধরন (বি.১.৬১৭) পাওয়া গেছে। এটি ভারতফেরত এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে শনাক্ত হয়েছে। তবে এ ধরন বা ভেরিয়েন্ট নতুন কোনো বিষয় নয়। যত রোগী শনাক্ত হবে, সংক্রমণ হবে, নতুন নতুন ধরন পাওয়া যাবে। ধরন যা-ই হোক না কেন, দুটি বিষয়ের মাধ্যমে সংক্রমণ কমানো বা নিয়ন্ত্রণে আনা যাবে। এর মধ্যে আছে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেয়া।

তিনি বলেন, এখন আমের মৌসুম চলছে। অনেক পরিবার আমের বাণিজ্যের ওপর নির্ভরশীল। স্বাস্থ্যবিধি মেনে বাগান থেকে আম বেচাকেনা নিশ্চিত করতে হবে। বাজারজাত করার ক্ষেত্রে স্বল্প পরিসরে খোলা ময়দানে আম বিক্রি করতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে বেচাকেনা করার পরামর্শ দেন তিনি।

অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম মুখপাত্র রোবেদ আমিন বলেন, করোনা সংক্রমণ কিছুটা স্থিতিশীল থাকলেও বিভিন্ন এলাকাভিত্তিক তারতম্য দেখা দিচ্ছে। সীমন্তবর্তী এলাকাগুলোতে কিছু জায়গায় লোকাল ট্রান্সমিশন বেড়েছে। বর্তমানে দেশে বিভিন্ন বর্ডারে ট্রান্সমিশন বৃদ্ধি পাচ্ছে, তাতে বিভিন্ন ধরনের উপস্থিতি দেখা যাচ্ছে। এর মধ্যে ভারতীয় ধরনও বিদ্যমান। সীমান্তবর্তী সাতটি জেলায় লকডাউন করার সুপারিশ করছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনায় লকডাউন করার সুপারিশ করেছে কমিটি। জেলাগুলোয় সংক্রমণ ঊর্ধ্বমুখী অবস্থায় আছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ