বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময়

মসজিদ মাদরাসাতেও দলীয়করণ করা হচ্ছে: ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুধু প্রশাসনে নয় মসজিদ মাদরাসায় দলীয়করণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি এবং ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘রাজনৈতিক সঙ্কট: উত্তরণ কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

নুর বলেন, প্রশাসনে পদোন্নতির ও নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের আনুগত্য নয় এমন কেউ প্রমোশন পায় না। আজকে শুধু প্রশাসনে নয় মসজিদ মাদরাসায় তারা দলীয়করণ করছে। মাদরাসা যারা চালায় তারা যদি সরকার বিরোধী মনোভাবের হয় তাকে সরিয়ে দিয়ে সরকারের আনুগত্যের লোককে দায়িত্ব দেয়া হয়। এই যে দলীয়করণ এটা হঠাৎ করেই বদলাবে না। এজন্য আমাদের দরকার রাজনৈতিক ঐক্যমতের।

তিনি বলেন, আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আনতে হবে। শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয়, দেশের নাগরিক হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে। আজকের এই পরিস্থিতির জন্য আমি এবং আপনি দায়ী। বেলারুশে করোনার মধ্যে নির্বাচনে ভোট দিতে পারেনি বলে জনগণ রাস্তায় নেমে এসেছে।

২০১৪, ২০১৮ সালে এরকম নির্বাচন হয়েছে এই দেশে আমাদের জনগণ কিছুই করেনি। এই অবস্থা থেকে উত্তরনের জন্য জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। মানুষকে সংগঠিত হতে হবে। কোনো দলকে ক্ষমতায় আনার জন্য না। রাষ্ট্রের একটি সংস্কারের জন্য এটা করতে হবে। আমরা চাই না এক ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকুক। কারণ ফ্যাসিবাদ থাকলে তার মধ্যে স্বৈরাচারী মনোভাব চলে আসে।

নুর বলেন, আমরা চাই বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করুক, নির্বাচন কমিশন কোনো ঠুঠু জগন্নাথ প্রতিষ্ঠানে পরিণত হবে না। ভারতে কমিশন যেভাবে কাজ করেছে ঠিক সেভাবে বাংলাদেশেও করতে হবে। কালকে নির্বাচন ঘোষণা করলেই হবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সে সরকারকে দায়িত্ব দিতে হবে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। সেই সরকারের কাজ হবে অসঙ্গতিগুলোকে লাইনে নিয়ে আসা।

এসময় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ