বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময়

ভারত ও তুরস্কের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত, তুরস্কসহ ৭ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইসরায়েল। বাকি দেশগুলো হলো ইউক্রেন, ইথিওপিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো। এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা আগামী ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ইসরায়েলের স্বাস্থ্য এবং পরিবহন মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে। ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর কোন একটিতে ভ্রমণ করতে চাইলে ইসরায়েলি নাগরিকদের আগে থেকেই প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহে আর্জেন্টিনা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আনার কথা ভাবা হচ্ছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ইসরায়েলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩৯ হাজার ৪৩৩। এর মধ্যে মারা গেছে ৬ হাজার ৪০৭ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ