শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ভারতে গাড়ি থামিয়ে চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের ভারতপুরে এক চিকিৎসক দম্পতিকে তাদের গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার শহরের একটি ব্যস্ত সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাইকে করে আসা দুই ব্যক্তি ওই চিকিৎসক দম্পতির ওপর গুলি চালায়। সেখানকার একটি সিসিটিভির ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে বাইকের দুই আরোহী ওই চিকিৎসক দম্পতির গাড়িকে ওভারটেক করে সামনে চলে যায়।

এরপর তারা বাইক থামিয়ে গাড়ির কাছে আসে। সে সময় গাড়িতে থাকা ব্যক্তি জানালার কাচ নামিয়ে কথা বলতে গেলেই তাদের ওপর এলোপাতাড়ি একের পর এক গুলি চালানো হয়। তাদের হত্যার পর পরই বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

পুলিশের ধারণা, পূর্বের কোনো শত্রুতা বা প্রতিশোধ পরায়ন মনোভাব থেকেই হয়তো এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
একটি অভিযোগ উঠেছে যে, এক নারীকে হত্যার ঘটনায় হাত রয়েছে নিহত ওই চিকিৎসক দম্পতির।

চিকিৎসক ব্যক্তিটির সঙ্গে নিহত ওই নারীর সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলছে, যে ব্যক্তি ওই চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা করেছেন তিনি নিহত ওই নারীর ভাই বলে শনাক্ত করা গেছে। প্রায় দুই বছর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চিকিৎসক ব্যক্তির স্ত্রী এবং মা এই ঘটনায় অভিযুক্ত হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ