শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পরমাণু অস্ত্রের গোপন খবর জানিয়ে দিলেন মার্কিন সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউরোপের ঠিক কোন জায়গায় আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে সেই গোপন খবর জানিয়ে দিয়েছেন মার্কিন সেনারা। এসব সেনা মার্কিন কৌশলগত পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষা এবং প্রহার দায়িত্বে ছিলেন।

একটি অনুসন্ধানী ওয়েবসাইটে দুজনে এ খবর দিয়ে আরো বলা হয়েছে, ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সেনা এর জটিল বিষয়গুলো জানা ও বোঝার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে তা তারা ইন্টারনেটে আপলোড করেছেন। একাজে মার্কিন সেনারা কয়েকটি অ্যাপ ব্যবহার করেছেন।

অনুসন্ধানী ওয়েবসাইটটি এ ঘটনা তদন্ত করে বের করতে সক্ষম হয়েছে যে, ইউরোপের ছয়টি ঘাঁটিতে যে সমস্ত মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের মধ্য থেকে কেউ কেউ ইউরোপ-আমেরিকার পরমাণু অস্ত্রের গোপন তথ্য ইন্টারনেটের মাধ্যমে জানিয়ে দেয়ার চেষ্টা করেছেন। মার্কিন বিমান বাহিনী এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।

ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র সংক্রান্ত বিভিন্ন রকমের গোপন তথ্য ২০১৩ সাল থেকে আপলোড করা শুরু হয় এবং চলতি বছরের এপ্রিল মাস থেকে তা জনসাধারণের জন্য সহজলভ্য হয়ে ওঠে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ