বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময়

গাজায় নিহত শিশুদের ছবি ও নাম প্রকাশ করলো নিউইয়র্ক টাইমস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্য নিউইয়র্ক টাইমস ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত শিশুদের ছবিসহ নাম প্রকাশ করেছে। ‘দে অয়্যার অনলি চিলন্ড্রেন’ শিরোনামে গত ২৬ মে প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় গাজার বিভিন্ন এলাকায় বসবাসরত ৬৬ শিশু মারা গেছে। প্রতিবেদনের শুরুতে বড়া আল-ঘরাবলি নামের এক শিশুর কথা বলা হয়েছে। ১০ মে হামলা শুরুর পাঁচ মিনিট ব্যবধানে পাঁচ বছর বয়সী শিশুটি মারা যায়।

ওই দিন সন্ধ্যায় মারা যায় ১৬ বছর বয়সী আরেক শিশু। তার নাম মুস্তফা ওবায়েদ। প্রতিবেদনে আরও অনেক শিশুর কথা বলা হয়েছে, যারা একে-অপরের আত্মীয় কিংবা ভাইবোন। ফিলিস্তিন ও ইসরায়েলের ১১ দিনের যুদ্ধে প্রায় ২৫০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায়।

যুদ্ধবিরতির পর ইসরায়েল ও হামাস উভয়ে নিজেদের জয় হয়েছে দাবি করেছে। সাময়িক যুদ্ধবিরতি উদযাপন করেছে দক্ষিণ ইসরায়েলের বাসিন্দারা। তবে আরেকটি যুদ্ধ সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে। ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি হিসাব করলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি কয়েকগুণ বেশি হলেও পশ্চিমা মদদপুষ্ট ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধের সময় হামাসের নিয়ন্ত্রণাধীন গাজায় প্রায় এক লাখের বেশি লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। ওই জায়গায় প্রায় ৮ লাখ লোকের পানির সংকট রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ