সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গহি। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মি‌নি‌টে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেঙ্গিকে স্বাগত জানান।

একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত সফর শেষে বিকালেই আবার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা সফরে এসে ওয়েই ফেঙ্গহি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকা সফরে আসছেন বলে কূটনৈতিক সূত্রগুলো বলছে। এর আগে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার একাধিক দেশের সমন্বয়ে সমুদ্রে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঐ সময় ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বাংলাদেশ সফর করেন।

সূত্র জানায়, চলমান করোনা মোকাবিলায় ভ্যাকসিন ইস্যু, প্রতিরক্ষা খাত ও এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরটি খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে বাংলাদেশ চীনের কাছে ভ্যাকসিন বিষয়ে সহযোগিতা চেয়েছে। আবার দক্ষিণ এশিয়ার ছয় দেশ নিয়ে চীনের উদ্যোগে ভ্যাকসিন সহযোগিতা জোটে বাংলাদেশ থাকবে বলে সম্মতি দিয়েছে। তাই এই সফরে ভ্যাকসিন বিষয়ে কোনো বার্তা থাকতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ