শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

বিএনপির শোকজের জবাবে যা বললেন মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির নেতা ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনা-সমালোচনার মুখে পড়েন মির্জা আব্বাস। তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার চিঠি দেয়া হয়। বিএনপির শোকজের জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার বিকেল ৪টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লোক মারফত তিনি চিঠির জবাব পৌঁছে দেন। জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, আমি চিঠির জবাব দলের মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছি।

চিঠিতে মির্জা আব্বাস বলেছেন, গত ১৭ এপ্রিল ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য দেয়ার পরদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে আমি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছি। তবুও দল আমার বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে। আমার বক্তব্য আসলে কেউ অনুধাবন করেনি, যা অত্যন্ত দুঃখের বিষয়। আমি কখনও বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে কাজ করিনি। দুঃসময়ে দলের জন্য কাজ করেছি। সরকারবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি।

গত ১৭ এপ্রিল দলের ভার্চুয়াল এক আলোচনা সভায় ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল? এই সরকারের কাছে, এটা আমি জানতে চাই।

তিনি বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার আগের রাতে দলের কার্যালয়ে এক নেতার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আমি মহাসচিবকে বলবো-ইলিয়াস আলীর গুমের পেছনে দলের ভেতরে লুকিয়ে থাকা ‘বদমায়েশগুলো’কে চিহ্নিত করে ব্যবস্থা নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ