সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না

পাকিস্তানে জিম্মি করা ১১ পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপির হাতে জিম্মি করা ১১ পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন।প্রথম দফা আলোচনার পর তাদের মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ।

তিনি টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, প্রথম দফা আলোচনা সফলভাবে শেষ হয়েছে। তারা জিম্মি ১১ পুলিশ সদস্যকে ছেড়ে দিয়েছে। সোমবার (১৯ এপ্রিল) রাতে সেহেরির পর দ্বিতীয় দফা আলোচনা হবে বলে জানান তিনি।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে লাহোরে বিক্ষোভ সংঘর্ষ চলাকালে টিএলপি সদস্যরা ওই ১১ পুলিশকে জিম্মি করেছিল। সংঘর্ষে তিন টিএলপি সদস্য নিহত হন। স্যোশাল মিডিয়া ফুটেজে এর আগে জিম্মি পুলিশ সদস্যদের রক্তাক্ত, কালশিরা পড়া এবং মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।

‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (টিএলপি) কয়েকমাস ধরে ফ্রান্সবিরোধী প্রচার চালিয়ে আসছে। দলটি পাকিস্তান সরকারকে ফরাসি রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময়ও বেধে দিয়েছে। ফ্রান্সে গত বছর ইসলামবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর থেকে মাঝে মধ্যেই বিক্ষোভ করে আসছে টিএলপি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ