সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না

কোম্পানীগঞ্জে আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা, ককটেল হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সমর্থিত এক ইউপি সদস্য ও এক ছাত্রলীগ নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১০টায় মেয়র কাদের মির্জার অনুসারীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. জামাল হোসেন।

তিনি বলেন, একই সময় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর ও এক সাংবাদিকের ঘরেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুজনকে আহত করার প্রতিবাদে ডাকা কর্মসূচিস্থলে কাদের মির্জার অনুসারীরাও কর্মসূচির ডাক দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়।

আজ মঙ্গলবার সকাল ১০টায় চরকাঁকড়া ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভার ডাক দিয়েছে চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ।

তিনি বলেন, কাদের মির্জার অনুসারীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নুরুজ্জামান স্বপন আহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়েছে।

অপরদিকে কাদের মির্জা অনুসারী ও তার স্বঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের কথিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাদল বলেন, কাদের মির্জার সমর্থক শ্রমিক লীগ নেতা মিজানের ওপর হামলার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি এবং ফেসবুকে উসকানিমূলক বক্তব্যে এলাকায় ঘোলাটে পরিস্থিতির তৈরি হয়েছে। সমগ্র এলাকায় থেমে থেমে ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, কোম্পানীগঞ্জ থানার পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ