সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

৬ দিনের সফরে তুরস্ক গেলেন বিমানবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে গেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। রোববার রাতে স্ত্রী ও চারজন সফরসঙ্গীসহ তিনি তুরস্কে ছয় দিনের সরকারি সফরে যান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত বিমানবাহিনীর একটি C-130J বিমানে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। টারকিস এয়ারফোর্সের কমান্ডার জেনারেল হাসানের আমন্ত্রণে তিনি তুরস্ক সফরে গেছেন।

সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করবেন এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তুরস্ক অবস্থানকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও, তিনি এয়ার কমব্যাট ফোর্স কমান্ডার এবং কমান্ডার অব এয়ারফোর্স একাডেমিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করবেন।

তুরস্ক সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান সে দেশের বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি, বিমানবাহিনী একাডেমি, সামরিক জাদুঘর, অ্যাভিয়েশন মিউজিয়ামসহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।

এছাড়াও তুরস্ক বিমানবাহিনী এবং তুরস্কের শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে বাংলাদেশ ও তুরস্ক বিমানবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় করার সুযোগ হবে বলে আশা করা যায়। বিমানবাহিনী প্রধান আগামী ২৫ এপ্রিল দেশে ফিরে আসবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ