বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের জুলাই জাদুঘরের প্রথম দিনের সব টিকিট মুহূর্তেই শেষ ৬ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

করোনা আক্রান্ত জি কে শামীম হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোলাম কিবরিয়া (জি কে) শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৯ এপ্রিল) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বুকের ব্যাথা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে গত ১৪ এপ্রিল জি কে শামীমকে বিএসএমএমইউতে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তাকে সেখানকার করোনা ইউনিটে রাখা হয়েছে।’

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জি কে শামীমকে তার নিকেতনের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ