সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

বিএনপি নেতা আমানউল্লাহ আমান করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান।

শনিবার দুপুরে এই বিএনপি নেতার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।

আমানউল্লাহ আমান করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, আমানউল্লাহ আমানের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন বলে জানান প্রিন্স।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ