রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, দুই প্রতারক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা চুরির অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। চুরি হয়ে যাওয়া অটোরিকশাটি মিলগেট এলাকা থেকে উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে টঙ্গী বাজার সেনা কল্যাণ ভবনের সামনে এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার মোহিপুর গ্রামের এমদাদুল হকের ছেলে শাহজাহান (৩২) ও মাদারিপুর জেলার শিবচর উপজেলার নাকেরবাড়ি চর এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে কুদ্দুস (৪০)।

এসময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে রিকশা মালিকের নিকট পৌঁছে দেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা কল্যাণ ভবন সংলগ্ন সিএনজি স্টেশনের সামনে যাত্রীর জন্য অপেক্ষমান ছিলেন রিকশাচালক শামিম রানা। এসময় দুজন ব্যক্তি নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে রিকশাযোগে কলেজ গেইটের উদ্দেশে ভাড়ায় উঠেন।

কিছুদূর সামনে গেলে ডিবি পুলিশ পরিচয় দেয়া ব্যক্তিরা তাদের ল্যাপটপটি সিএনজি স্টেশনে ফেলে এসেছে বলে রিকশাচালককে সেটি নিয়ে আসতে বলে। একপর্যায়ে রিকশাচালক সরল বিশ্বাসে ল্যাপটপ আনতে গেলে দুই প্রতারক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এসময় রিকশাচালক ডাকচিৎকার করলে পথচারী ও টহল পুলিশের সহায়তায় চুরির কাজে ব্যবহৃত সিএনজিসহ দুই প্রতারককে আটক করা হয়।

ওসি মো. শাহ আলম বলেন, চুরি হয়ে যাওয়া অটোরিকশাটি মিলগেট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ