রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

মসজিদে ঢুকে ঘুমন্ত মুসলিমদের লক্ষ্য করে মিয়ানমার সেনাবাহিনীর গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের মান্দালয়ে একটি মসজিদের ভেতরে ঘুমন্ত মুসলিমদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সেনাবাহিনী। এতে ২৮ বছরের এক ব্যক্তি নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে এই হত্যাকাণ্ড ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাউ এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে মাহা অঙমিয়ায় টাউনশিপের সুলে মসজিদে স্থানীয় সময় সকাল দশটার দিকে সেনা সদস্যরা হামলা চালায়। রাতে সেহরি খাওয়ার পর মসজিদে ঘুমাচ্ছিলেন কো তেত নামের ওই ব্যক্তি।

মসজিদে ঢুকেই সেনা সদস্যরা গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কো তেত নামের ওই ব্যক্তির বুকে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কো তেত একটি গাড়ি মেরামতের কারখানায় কাজ করতেন এবং তার পাঁচ বছরের এক ছেলে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা ইসলামি রীতিতে তাকে দাফন করেছেন।

এই ঘটনায় এক পঙ্গু ব্যক্তিসহ দুজন আহত হয়েছেন। কো অং নামের ৩৫ বছর বয়সী ব্যক্তি পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। আর আগেই একহাত হারানো ৪২ বছরের মিন মিন লাটের অপর হাতেও গুলি লেগেছে।

মসজিদ থেকে অন্তত আরও পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০, ১১ ও ১৬ বছরের তিন শিশু রয়েছে। যারা মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিল।

এদিকে, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভে গুলি চালিয়েছে। মিছিল শুরু করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়। এখন থেকে অন্তত ১৬জনকে আটক করা হয়েছে।

সাগাইং এলাকা থেকে বিক্ষোভের নেতা ওয়াই মোয়ে নাইংকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। তিনি একটি মিছিলে ছিলেন। ২৬ বছরের এই মুসলিম অ্যাক্টিভিস্ট মোটরসাইকেলে করে মিছিলে থাকার সময় তুলে নেওয়া হয়। এসময় আরেক নারী বিক্ষোভকারীকেও তুলে নিয়ে যায় ওই কর্মকর্তারা। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ