সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

করোনায় ফের বন্ধ ঘোষণা তাজমহল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে আজ শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) অধীনে থাকা কলকাতা শহরের একাধিক দর্শনীয় স্থান।

এর মধ্যে রয়েছে- ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিরলা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই এএসআইয়ের অধীনে থাকা সব মিউজিয়াম, স্মৃতিসৌধ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়।

ভারতে এএসআইয়ের অধীনে রয়েছে ৩৬৯৩টি সৌধ এবং ৫০টি মিউজিয়াম। তাতে নাম রয়েছে তাজমহল, পুরির জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দির, আগ্রা ফোর্টসহ দেশের একাধিক দর্শনীয় স্থানের। স্বভাবতই এই জায়গাগুলোতে ভিড় বেশি হয়। করোনা সংক্রমণ রুখতে আগামী ১৫ মে পর্যন্ত এসব জায়গা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কার্যকর হয় শুক্রবার থেকে।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সংস্থা এএসআইয়ের অধীনে থাকা সব স্মৃতিসৌধ এবং মিউজিয়াম জরুরি ভিত্তিতে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত বা পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ