সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ওমরায় বিদেশী নাগরিকদের বাধ্যতামূলকভাবে মানতে হবে ৫ নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সৌদি আরবের বাইরে থেকে যাওয়া ওমরা পালনকারীদের নতুন করে পাঁচটি নিয়ম বাধ্যতামূলকভাবে পালন করতে হবে। বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের টুইটার একাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ওমরার ছয় ঘণ্টা আগে ওমরা পালনে ইচ্ছুক সকল বিদেশী নাগরিককে মক্কায় ইনাইয়া সেন্টারে (কেয়ার সেন্টার) উপস্থিত হতে হবে। সেখানে তাদের টিকার অবস্থা নিশ্চিত করা হবে এবং তাদের হাতে যাবতীয় তথ্যযুক্ত ডিজিটাল রিস্টব্যান্ড পরিয়ে দেয়া হবে। সেখান থেকে তাদের আল-শুবাইকা অ্যাসেম্বলি সেন্টারে জড়ো করে যাবতীয় তথ্য ও ওমরার জন্য অনুমোদন সত্যায়ন করা হবে।

ওমরার জন্য মক্কায় আসার পর বিদেশী নাগরিকদের তিনদিন তাদের নির্ধারিত হোটেলেই কোয়ারেন্টিনে থাকার জন্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।

রমজান মাস শুরু হওয়ার পর প্রতিদিনই ওমরার জন্য অনুমতির সংখ্যা বাড়ছে। এর আগে করোনাভাইরাস সংক্রমণে বন্ধ থাকার পর গত বছর ৪ অক্টোবর ওমরা আবার চালু হলে ‘ইতমারনা’ অ্যাপের মাধ্যমে রমজানের আগ পর্যন্ত এক কোটির বেশি সৌদি ও বিদেশী নাগরিক ওমরা পালন করেছেন।

সূত্র: সৌদি গেজেট

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ