মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

উইঘুর নির্যাতন নিয়ে তথ্য প্রকাশের জেরে ব্রিটেনের ওপর চীনের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের জিনজিয়াং রাজ্যে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে তথ্য ছড়ানোর জেরে ব্রিটেনের কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞার ঘোষণাটি দিয়েছে। জানা গেছে, এতে করে নিষেধাজ্ঞায় পড়েছে ব্রিটেনের চারটি প্রতিষ্ঠান ও ৯ জন ব্যক্তি।

নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা চীনে প্রবেশ করতে পারবেন না। এমনকি তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ও বাণিজ্য করতে পারবে না চীনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান।

এদিকে চীনে উইঘুর মুসলমানদের বন্দিশিবিরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। যদিও সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন।

এমনকি চীনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ। ওই সিদ্ধান্তের পর চীনের তরফ থেকে পাল্টা পদক্ষেপের ঘোষণা এলো।

সূত্র: আল-জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ