সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মুসল্লিদের মাস্ক দিল মানিকগঞ্জের পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় সচেতনতার জন্য মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের মধ্যে মাস্ক বিতরণ করেছে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ।

গত শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে মুসল্লিদের মধ্যে এ মাস্ক বিতরণ করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির।

এছাড়া মহাসড়কের বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় মাস্ক বিতরণ করেন পুলিশ।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, ‘দেশে দ্বিতীয় বারের মতো করোনায় প্রার্দুভাব দেখা দিচ্ছে। আবার করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই এখনই আমাদের সবাইকে সচেতন হতে হবে। সব নিয়ম মেনে চলাসহ বাহিরে বের হলেই মাস্ক পরিধান করতে হবে। সাধারণ লোকদের সচেতন করতে শিবালয় থানা পুলিশ এ উদ্যোগ নিয়েছে।’ এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ