সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভয়াবহ বন্যার কবলে সিডনি, মধ্যরাতে জনসাধারণকে ঘর ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। রবিবার মধ্যরাতে প্রবল বর্ষণ শুরু হলে উত্তর-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। অস্ট্রেলিয়া সরকার বলছে, এমন বন্যা ১০০ বছরে একবারই আসে।

সিডনির জরুরি বিভাগের সহকারী কমিশনার ডিন স্টোরে বলেছেন, ‘অবস্থা খুবই খারাপ। সব কমিউনিটির মানুষকে ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে।’

টেলিভিশন ফুটেজে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের টারে শহরে নদীতে একটি বাড়ি ভেসে যেতে দেখা গেছে। স্থানীয় মিলনায়তনে প্রায় দেড় শ মানুষ রাতে আশ্রয় নিয়েছেন। দাবানলের সময় এটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল।

অনুমোদিত আশ্রয়কেন্দ্র ক্লাব টারের প্রধান নির্বাহী পল অ্যালেন বন্যাকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। সম্প্রচার মাধ্যম এবিসিকে তিনি বলেন, কিছু স্থানীয় বাসিন্দা বন্যায় সব হারিয়েছেন।

এ সপ্তাহের মধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দ্য ওরেগামবা ড্যাম সিডনির বেশির ভাগ এলাকায় খাওয়ার পানির জোগান দেয়। গতকাল বিকেলে এটি প্লাবিত হয়েছে। সুপেয় পানির রিজার্ভারে ১৯৯০ সালের পর থেকে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ