শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

ইউএস-বাংলার বহরে নতুন উড়োজাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরও একটি নতুন এটিআর উড়োজাহাজ। এর মধ্য দিয়ে ইউএস বাংলার বহরে মোট উড়োজাহাজ সংখ্যা দাঁড়ালো ১৪ টি। ব্র্যান্ড নিউ আরও একটি এটিআর ৭২-৬০০ বিমান বহরে যোগ দেয়ায় বর্তমানে ইউএস-বাংলা যা বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থার মধ্যে সর্বোচ্চ।

৭ম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি শনিবার (২০ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

নতুন যুক্ত হওয়া এয়ার ক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ ও পরিচালক মানব সম্পদ জনাব মুসা মোল্লাহ।

ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে গ্রিস, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের আহমেদাবাদ হয়ে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটিতে ৭২টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনা করা হবে।

উল্লেখ্য, ১৭ জুলাই ২০১৪ দু’টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোর উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করেছিল। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট চৌদ্দটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও সাতটি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ