মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

সুনামগঞ্জে পূর্ব নির্ধারিত মাহফিলে যাওয়ার অনুমতি পেলেন না মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জে পূর্ব নির্ধারিত মাহফিলে যাওয়ার অনুমতি পেলেন না মাওলানা মামুনুল হক। শাল্লা উপজেলার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাহফিলে যাওয়ার অনুমতি দেয়া হয়নি বলে জানা গেছে। পাশাপাশি ওয়াজ মাহফিলেন অনুষ্ঠানও বাতিল করা হয়।

জানা গেছে, রোববার দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার মাদারাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়া (আল-হাসেম একাডেমি) মাদ্রাসা সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এতে মাওলানা মামুনুল হক প্রধান অতিথি এবং মুফতি হাসান জামিল (ঢাকা) বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। কিন্তু মাহফিলের অনুমতি দেয়া হলেও সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সেটি বাতিল করেছে পুলিশ প্রশাসন।

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, সুনামগঞ্জের শাল্লার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ওই মাহফিল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনাসাপেক্ষে অনুমতি দেয়া হবে।
এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ