মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের আনুষ্ঠানিক চিঠি পেল তেল আবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পাঠানো চিঠি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ইসরায়েল। গত বুধবার দেশটির সরকার এই চিঠি গ্রহণ করে বলে ইসরালের টিভি চ্যানেল ১৩ এর খবরে বলা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চিঠিটি এসে পৌঁছেছে। ইতোমধ্যে প্রতিক্রিয়া জানাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বৈঠক করেছে। খবরে আরও বলা হয়, চিঠির জবাব দিতে ইসরাইলকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।

দেড় পৃষ্ঠার ওই চিঠিতে তিনটি ঘটনা তদন্তের বিষয় উল্লেখ করেছে আইসিসি। এর মধ্যে জোর করে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ, ২০১৪ সালে হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং ২০১৮ সাল থেকে ফিলিস্তিনিদের ঘরে ফেরার আন্দোলন শুরু হওয়ার পর থেকে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে কয়েকশ’ সাধারণ মানুষকে হত্যা করার ঘটনা তদন্ত করার কথা রয়েছে।

আইসিসি প্রত্যাশা করছে, ইসরায়েল তার আগের অবস্থান থেকে ফিরে আসবে এবং এসব যুদ্ধাপরাধ তদন্তে আইসিসিকে সহায়তা করবে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা শুক্রবার বলেন, তারা যুদ্ধাপরাধের তদন্তের সূচনা করার বিষয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের চিঠি পাঠিয়েছেন।

চলতি মাসের শুরুতে আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসুদা ঘোষণা করেছিলেন যে, তিনি ফিলিস্তিনি অঞ্চলে হওয়া যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক তদন্ত করবেন। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। তবে এই পদক্ষেপের নিন্দা জানায় ইসরায়েল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ