শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

‘ভারতে মাদরাসায় হিন্দু ধর্মগ্রন্থ পড়ানো মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নতুন জাতীয় শিক্ষানীতির আওতায় দেশটির শতাধিক মাদ্রাসায় গীতা, বেদ বা রামায়নের মত হিন্দু ধর্মীয়গ্রন্থ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভারতের হিন্দুত্ববাদী সরকার ‘প্রাচীন ভারতীয় জ্ঞান ও পরম্পরা’ নামে নতুন একটি বিষয় চালু করে মুসলমানদের মাদ্রাসাগুলোতে মূলত হিন্দু ধর্মগ্রন্থ পড়ানোর উদ্যোগ নিয়েছে, নি:সন্দেহে তা ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ।

এর মাধ্যমে মুসলিম প্রজন্মকে সুকৌশলে হিন্দুত্ববাদী আগ্রাসনের শিকারে পরিণত করা হবে। ভারত সরকারের এ ধরণের উদ্যোগ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। বহুত্ববাদী সংস্কৃতি, ভাষা ও ধর্মের দেশ ভারতে জোর করে মুসলমানদের উপর কোন কিছু চাপিয়ে দেয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে ভারত সরকারকে মাদ্রাসাগুলোতে হিন্দুগ্রন্থ পড়ানোর সিদ্ধান্ত বাতিল এবং মুসলিম জাতিসত্তা বিলোপ সাধনের অপতৎপরতা বন্ধ করার জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ