রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮


জাতীয় ছুটির তালিকায় সাংবাদিকদের রাখার দাবি ডিআরইউর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ দেশের সব জাতীয় ছুটির আওতায় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করতে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর কার্যকর উদ্যোগ চেয়েছে সংগঠনটি।

রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও এ ছুটির আওতায় নেই সাংবাদিকরা। জাতীয় ছুটির দিনে দেশের অধিকাংশ মানুষ যখন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান, তখনও সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করতে হয়। অথচ তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটি নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হয়