শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

দারুল উলুম মতিঝিলের শিক্ষা সমাপনী ও খতমে বুখারি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাশফিন।।

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া দারুল উলুম মতিঝিল শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষা সমাপনী ও হাদিস শরিফের শেষ দরস উপলক্ষে আয়োজিত খতমে বোখারী ও দুআ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার মাদরাসা সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে আছরের নামাজের পর এ অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন জামিআর প্রিন্সিপাল মাওলানা রফিক আহমাদ।

প্রধান মেহমান হিসেবে ছিলেন- কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআইতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়্যা বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। তিনিই শিক্ষা সমাপনকারী ছাত্রদের হাদিস শরিফের শেষ দরস প্রদান করেন।

এসময় উপস্থিত মুসল্লি ও ছাত্রদের উদ্দেশ্যে শায়খ নসীহতমূলক আলোচনা করেন। এসময় তিনি গাইড বই ছেড়ে মুল বইয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ইলমের মুহাব্বত, রাসুলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত অন্তরে সৃষ্টি করতে জোর তাগিদ দেন।

অনুষ্ঠানের সভাপতি জামিয়া দারুল উলুম মতিঝিল এর প্রিন্সিপাল আল্লামা শায়েখ রফিক আহমাদের মুনাজাতের মাধ্যমে রাত নয়টায় অনুষ্ঠানটি শেষ হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ