শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

এবার ইসলামি বই আমদানি নিষিদ্ধ করলো শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নেই, এমন কোনো ইসলামি বই আমদানি নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা।

করোনাভাইরাসের সংক্রমণে মারা যাওয়া মুসলিমদের লাশ পোড়ানোর কারণে তীব্র সমালোচনার মধ্যেই দেশটি এমন পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সফরের পর শ্রীলঙ্কার সরকার জোর করে লাশ পোড়ানো নীতি থেকে সরে এসেছে। এখন দেশটি করোনায় সংক্রমণে মারা যাওয়া ব্যক্তিদের লাশ একটি জনবিচ্ছিন্ন দূরবর্তী দ্বীপে কবর দেওয়ার অনুমতি দিয়েছে।

সরকারের এমন পদক্ষেপ দেশটিতে তীব্র বিক্ষোভের সূত্রপাত করেছে এবং সরকার ও তামিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
সম্প্রতি শ্রীলঙ্কা দেশটির মুসলিমদের বিবাহ আইন বদল করেছে এবং নারীদের নেকাব পরা নিষিদ্ধ করেছে।

দেশটির সরকার মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার জন্য অভিযুক্ত। যদিও সরকারি কর্মকর্তারা কোনো ধরণের বৈষম্যমূলক আইন প্রবর্তনের কথা অস্বীকার করেছেন।

জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিল শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলোর ওপর নজর রাখছে। ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের’ জ্যেষ্ঠ পরামর্শক এলান কিনানও মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতি গুরুত্ব দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ